মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল রাজনীতি

বরিশালে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

নিউজ ডেস্ক:

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার সকাল ৯টায় নগরীর সদর রোডে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীরা।

পরে জেলা ও মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিকেলে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এছাড়া মুজিবনগর দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official