মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনা আজ

মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনা আজ

সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান আর মেহেদী হাসান মিরাজের বিয়েটা হয়েছে অনেকটাই ঘরোয়াভাবে, লোকচক্ষুর আড়ালে। তবে জাতীয় দলের তারকা টেস্ট ব্যাটসম্যান মুমিনুলের বিয়ে ও বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠান করা হচ্ছে রীতিমতো ধুমধাম করেই।

আজ (শুক্রবার) ১৯ এপ্রিল এই অনুষ্ঠান হচ্ছে মিরপুরে। যেখানে দাওয়াত পেয়েছেন ঘনিষ্ঠজনরা। এর আগে গত বুধবার বেশ বড়সড় আয়োজন করেই হয়েছে মুমিনুলের গায়ে হলুদের অনুষ্ঠান। যেখানে একত্রে নেচে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন মুমিনুল ও তার স্ত্রী।

২৭ বছর বয়সী মুমিনুলের স্ত্রীর নাম ফারিহা বাশার। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ম্যানেজমেন্টে অনার্স করছেন। গত বছর পারিবারিকভাবে ফারিহার সাথে বাগদান হয় মুমিনুলের।

অনেকেরই হয়তো জানা নেই, মুমিনুলের হবু স্ত্রী ফারিহা প্রাইম দোলেশ্বরের ব্যাটসম্যান সৈকত আলীর শ্যালিকা। সৈকতের সঙ্গে অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন মুমিনুল, দুজনই বিকেএসপির ছাত্র।

মিরপুর ডিওএইচএস’র একটি কমিউনিটি সেন্টারে আজ মুমিনুলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। জাতীয় দলের বিনয়ী এই ক্রিকেটার আমন্ত্রিত অতিথিদের দাওয়াতপত্র পৌঁছে দিয়েছেন নিজেই।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *