বরিশালে স্কুলছাত্রীকে যৌন হয়রানি, যুবকের কারাদণ্ড

বরিশালে স্কুলছাত্রীকে যৌন হয়রানি, যুবকের কারাদণ্ড

নিউজ ডেস্ক:

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে সোহাগ বালা (২০) নামের এক যুবকের ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস তাকে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত সোহাগ বালা উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের মনীন্দ্র বালার ছেলে ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে , আগৈলঝাড়া উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত ও বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিল সোহাগ বালা। এ ঘটনায় ওই ছাত্রীর মা সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন। তিনি আগৈলঝাড়া থানা পুলিশকে বিষয়টি জানান।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, বুধবার সকালে পুলিশ সদস্যরা কান্দিরপাড় এলাকায় অবস্থান নেন। ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে যৌন হয়রানির সময় সোহাগকে হাতেনাতে আটক করা হয়। আটক সোহাগকে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। এরপর সোহাগকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *