পরিবেশ সংরক্ষণ করতে হলে বন সংরক্ষণ করতে হবে: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

পরিবেশ সংরক্ষণ করতে হলে বন সংরক্ষণ করতে হবে: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বন সংরক্ষণ করতে হবে। বনজ বৃক্ষের সাথে সাথে বেশি পরিমাণ ফলদ বৃক্ষও রোপন করতে হবে। সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন ও এসডিজি কার্যকর করার লক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। বনের সুরক্ষা করতে না পারলে বাংলাদেশে বসবাস করা সম্ভব হবে না। আমি চাই বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট (বিএফআরআই) তাদের উন্নত ও অত্যাধুনিক গবেষণার মাধ্যমে বন সংরক্ষণে অগ্রণী ভূমিকা রাখবে। সরকার এই গবেষণাগারের সুবিধা দেখতে চায়।

রবিবার দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট (বিএফআরআই) পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরী, অতিরিক্ত সচিব আলমগীর মুহাম্মদ মনসুর আলম প্রমুখ। পরিদর্শনকালে অতিথিরা বৈলাম, মহুয়া, ধুপ ও চাম্পাসহ বেশ কিছু গাছের চারা রোপন করেন। বিএফআরআই’র পরিচালক ড. খুরশিদ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএফআরআই এর মূখ্য গবেষণা কর্মকর্তা ড. মো. মাসুদুর রহমান।

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী বলেন, অতীতে যে সকল বৃক্ষ আমাদের পরিবেশ থেকে হারিয়ে গেছে গবেষণার মাধ্যমে তা ফিরিয়ে আনতে হবে। জনগণকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে হবে। যে কোন অনুষ্ঠানে প্রিয়জনকে গাছের চারা উপহার দিতে হবে। তিনি আরো বলেন, বাঁশ দিয়ে যে সব আসবাবপত্র তৈরি হয় তা সত্যি একটি শৈল্পিক উদ্ভাবন। আপনারা বাঁশের যে আসবাবপত্র তৈরি করেছেন তা প্রশংসার যোগ্য। সাধারণ জনগণ জানবে বাঁশ দিয়ে উন্নতমানের আসবাবপত্র তৈরি করা সম্ভব।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *