মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

বিজয় আমাদের হবেই : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের জনগণের সংগ্রামের যে ইতিহাস, তা কখনও ব্যর্থ হয়নি। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।’

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) বার্ষিক কাউন্সিলে তিনি এমন মন্তব্য করেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ব্যক্তি হিসেবে বিচার করে কখনও সামগ্রিক রাজনৈতিক ব্যক্তিত্বকে বিচার করা যাবে না। সাংবাদিকতা নিঃসন্দেহে একটি মহান পেশা। তাই আপনাদেরও ভাবতে হবে যে, দেশে কোন ধরনের রাজনীতি চলছে, আর বিশ্বের রাজনীতিতে কী ঘটছে। অন্যান্য জাতি কী অবস্থার মধ্যে আছে, আমরা কোন অবস্থার মধ্যে যাচ্ছি।’

তিনি বলেন, সাংবাদিকতার স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, জাতির স্বাধীনতা পরস্পরের সঙ্গে ওৎপ্রোতভাবে জড়িত।

‘বাংলাদেশে একটা গভীর সংকট বিরাজ করছে’- মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এ সংকট জাতীয় জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং আমাদের ব্যক্তিগত জীবনেও সৃষ্টি হয়েছে।

তিনি অভিযোগ করেন, সম্পূর্ণ অন্যায়ভাবে বেগম জিয়াকে কারাগারে আটক রাখা হয়েছে। আমরা এ নিয়ে কথা বলছি, চেষ্টা করছি, আন্দোলন করছি। কিন্তু সবসময় সব আন্দোলন সফল নাও হতে পারে। কারণ ফ্যাসিবাদের সঙ্গে আপনি যখন সংগ্রাম করবেন, আপনাকে বুঝতে হবে এটা কোনো সাধারণ সংগ্রাম নয়। এজন্য আমরা কাজ করছি। আমরা আমাদের জায়গা থেকে সরে দাঁড়াইনি।

‘আমাদের বুঝতে হবে, ’৭১, ’৫২, ’৪৭ আর বর্তমান সময় এক নয়। আপনাদের বুঝতে হবে, কোন রাস্তায় গেলে আমরা গণতান্ত্রিকভাবে একটা পরিবর্তন আনতে সক্ষম হব।’

তিনি বলেন, সংবাদকর্মীরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন। এ ফ্যাসিবাদ সরকারের যাতাকলে অনেকে নির্যাতিত হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। আমরা যারা রাজনীতি করছি, তারা আরাম-আয়েশের রাজনীতি করছি- এমনটা যদি মনে করেন, ভুল করছেন। এ দেশের রাজনীতিবিদরা দেশ সৃষ্টির পর থেকে অনেক ত্যাগ স্বীকার করেছেন গণতন্ত্রের জন্য। কেউ নিহত হয়েছেন, কেউ কারাগারে গেছেন দীর্ঘকালের জন্য।

ক্ষমতাসীন দলের সমালোচনা করতে গিয়ে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগকে ভালোভাবে চেনার আমাদের আর কিছুই বাকি নেই। আমরা আওয়ামী লীগকে খুব ভালো করে চিনি। আমরা আমাদের সব কিছু দিয়ে তাদের চিনেছি। জীবন দিয়েও চিনেছি। আমরা জানি আওয়ামী লীগ কী?

তিনি বলেন, বাংলাদেশের জনগণের সংগ্রামের যে ইতিহাস, তা কখনও ব্যর্থ হয়নি। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।

বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, শওকত মাহমুদ, কামাল উদ্দিন সবুজ, মোহাম্মদ শহীদুল ইসলাম, এম আব্দুল্লাহ, এম এ আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24