প্রধানমন্ত্রী লন্ডন যাচ্ছেন কাল

প্রধানমন্ত্রী লন্ডন যাচ্ছেন কাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (বুধবার, ১ মে) সরকারি সফরে লন্ডন যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বুধবার সকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে যাত্রা করবেন।

ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল ৩টা ৫৫মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

যুক্তরাজ্যে সফরকালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে থাকবেন- পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রমুখ।

সূত্র : বাসস

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *