মির্জা ফখরুলের আসনে উপ-নির্বাচন ঈদের পর

মির্জা ফখরুলের আসনে উপ-নির্বাচন ঈদের পর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় শূন্য ঘোষণা করা বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন ঈদুল ফিতরের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

রবিবার বিকেলে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।

আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে শূন্য আসনে ভোট করার বাধ্যবাধকতার বিষয়টি মনে করিয়ে দিয়ে ইসি সচিব বলেন, ‘আমরা কমিশনকে বিষয়টি জানিয়েছি। কমিশন সিদ্ধান্ত দিলে শিগশিগরই এই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

হেলালুদ্দীন আরও বলেন, ‘ঈদের পরপরই এ আসনে ভোট হবে। আমরা জুনের মধ্যেই নির্বাচন করে ফেলতে চাইছি। কেন না, জুলাইতে বৃষ্টি বেড়ে যাবে। বর্ষার বিষয়ও রয়েছে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেয়ায় গত ৩০ এপ্রিল তার আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *