প্রধানমন্ত্রী সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন

প্রধানমন্ত্রী সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন

সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, ভিশন ২০২১ এর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন। ইতিমধ্যেই তিনি তার স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। বর্তমান সরকারের মেয়াদেই সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

তিনি আরো বলেন, দলের সভানেত্রী দেশের উন্নয়নের পাশাপাশি দলকেই সাংগঠনিকভাবে মজবুত করতে কাজ করে যাচ্ছেন। সেই লক্ষ্যে ঈদের পর  সারাদেশেই পর্যায়ক্রমে কাউন্সিল শুরু হবে।

শনিবার জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মুজাফ্ফর হোসেন, মহিলা এমপি হোসনে আরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *