মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

লঞ্চ, বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক [সোমবার, ২০ মে ২০১৯, ৬ জ্যৈষ্ঠ ১৪২৬ ] স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আসন্ন ঈদ উপলক্ষে সারাদেশের নিরাপত্তা জোরদার করা হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরগুলো ব্লক রেইড দেওয়া হবে। ঢাকায় প্রবেশ ও বের হওয়ার পথে চেকপোস্ট বসানো হবে। এছাড়া ঈদের সময় পেশাদার চালক ছাড়া অন্য কাউকে রাজধানীতে গাড়ি চালাতে দেওয়া হবে না।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার (১৯ মে) ঈদের সময় নিরাপত্তা সংক্রান্ত সভা হয়। সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জঙ্গি হামলার আশঙ্কা আছে কিনা-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘গোয়েন্দারা তৎপর রয়েছে। বুদ্ধ পূর্ণিমা সফলভাবে পালিত হয়েছে। আশা করছি ঈদও সুন্দরভাবে পালিত হবে। ঈদের সময় ঢাকায় বাড়তি নিরাপত্তাসহ টহল জোরদার করা হবে।’

তিনি বলেন, শ্রমিকদের পাওনা বেতন বোনাস ঈদের আগে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। যাতে এ নিয়ে কোনও ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটে।

পরিবহনের বাড়তি ভাড়া নেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘লঞ্চ, বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘরমুখো যাত্রীদের চলাচলের সুবিধার্থে বিশেষ রেলের পাশাপাশি, বি আরটিসি’র বিশেষ বাসও চলবে।’

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24