মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

পেশাজীবীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পেশাজীবীদের সঙ্গে ইফতার করেছেন। মঙ্গলবার (২১ মে) পেশাজীবীদের সম্মানে দেয়া প্রধানমন্ত্রীর এই ইফতার অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, বিভিন্ন পত্রিকার সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে খোঁজ-খবরও নেন প্রধানমন্ত্রী। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও দুর্নীতির আগ্রাসন থেকে মুক্ত রেখে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করে যাচ্ছে তার সরকার।শেখ হাসিনা বলেন, এখন সময় দেশকে বিশ্ববাসীর সামনে মর্যাদার আসনে অধিষ্ঠিত করার। এই বাংলাদেশটাকে আমরা যেন উন্নত, সমৃদ্ধ একটা সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলে বিশ্বব্যাপী মর্যাদায় অধিষ্ঠিত করতে পারি। বাংলাদেশের জনগণের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছে বলেই আজকে সর্বক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24