মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

ছাত্রলীগকে স্বেচ্ছাশ্রমে ধান কাটার নির্দেশ

অনলাইন ডেস্ক: সারা দেশজুড়ে ধান কাটা ও শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে বেড়ে গেছে। মজুরস্বল্পতার কারণে দেশের বেশ কিছু অঞ্চলে কৃষকরা পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন।

এ অবস্থায় সরকারের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বুধবার (২২ মে) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।

এতে বাংলাদেশ ছাত্রলীগের অন্তর্গত সকল ইউনিট (বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড) সমূহকে স্ব স্ব এলাকার কৃষকদের স্বেচ্ছাশ্রমে ধান কাটাসহ সর্বাত্নক সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি রেজাওয়ানুল হক চৌধুরী শোভনকে বেশ কয়েকবার ফোন ও ক্ষুদেবার্তা পাঠিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে বাংলাদেশ ছাত্রলীগের কৃষিশিক্ষাবিষয়ক উপসম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, জননেত্রী শেখ হাসিনার পাশে থাকতেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আশা করি এটি বাস্তবায়নের মাধ্যমে আমরা কৃষকদের পাশে থেকে সরকারকে সহযোগিতা করতে পারব।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24