মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

ছাত্রলীগ থেকে বিতর্কিত ১৯ জনকে বহিষ্কার

ছাত্রলীগের সম্প্রতি ঘোষিত নতুন কমিটি থেকে বিতর্কিত ১৯ জনকে শনাক্ত করে তাদের বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কৃতদের তালিকা প্রকাশ করা হয়নি। মঙ্গলবার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, প্রাথমিকভাবে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগের ১৯টি পদ শূন্য ঘোষণা করা হলো। পরবর্তীতে যাচাই-বাছাই-পূর্বক উক্ত পদসমূহ পূরণ করা হবে।

বহিষ্কৃতদের সম্পর্কে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জানান, আমরা এ মূহুর্তে আমরা তালিকা প্রকাশ করতে চাচ্ছি না। কারণ তারা সামাজিকভাবে হেয় হতে পারে। আমরা ব্যক্তিগতভাবে বহিষ্কৃতদের চিঠি দিয়ে দেব। এরপর বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। অভিযুক্তরা তাদের স্বপক্ষে যুক্তি দেখালে সেটি বিবেচনা করা হবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24