কিংবদন্তি পাক ক্রিকেটারের রকের্ডটি ভেঙে দিলেন স্টার্ক

পাক অফস্পিনার সাকলাইন মুস্তাকের রেকর্ড ভেঙে দিলেন অজি পেসার মিচেল স্টার্ক। একদিনের ক্রিকেটে দ্রুততম ১৫০ উইকেটের মালিক এখন স্টার্ক। এতদিন এই রেকর্ড সাকলাইন মুস্তাকের দখলে ছিল।

বৃহস্পতিবার (৬ জুন) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন স্টার্ক। ২০১৯ বিশ্বকাপে প্রথম কোনও বোলার পাঁচ উইকেট পেলেন। ৭৭ ম্যাচে ১৫০ উইকেট পেলেন স্টার্ক। সাকলাইন মুস্তাক ১৫০ উইকেট পেয়েছিলেন ৭৮ ম্যাচে।

ক্যারিবীয়ানদের বিরুদ্ধে বরাবরই ভাল বল করেন স্টার্ক। এখনও পর্যন্ত সাত ম্যাচে নিয়েছেন ২১ উইকেট। গতকাল স্টার্কের শিকার ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, কার্লোস ব্রেথওয়েট এবং শেলডন কটরেল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *