হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী

হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী

অসুস্থ হয়ে রাজধানীর এপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শারীরিক অসুস্থতার কারণে তিনি মঙ্গলবার (১১ জুন) বিকেলে মেডিকেল চেকআপের জন্য এপোলো হাসপাতালে যান।

এ সময় ডাক্তারের পরামর্শে তিনি হাসপাতালে অবস্থান করেন এবং শারীরিক টেস্ট করান।

হাসপাতালের একটি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। রাতে তিনি হাসপাতালেই অবস্থান করেন।

আজ বুধবার তিনি হাসপাতাল ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। এরপর চিকিৎসকরা প্রেস ব্রিফিং করবেন।

প্রসঙ্গত, ১৩ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *