বরিশালে বাজেট প্রত্যখান করে বাসদের মানববন্ধন ও বিক্ষোভ

বরিশালে বাজেট প্রত্যখান করে বাসদের মানববন্ধন ও বিক্ষোভ

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটকে “গরীর মারার বাজেট”আক্ষা দিয়ে এর বিরুদ্ধে বরিশালে মিছিল সমাবেশ করেছে বাসদ।

আজ শনিবার (১৫ জুন) বেলা ১১ টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী প্রমুখ। বক্তারা বলেন, “এই বাজেট বড় ঘাটতি এবং আয় বৈষম্যের।

এ ছাড়া এই বাজেট কে ধনীদের তোষন ও গরীব মারার  বলে অভিহিত করেন তারা।”  তাই এ বাজেট প্রত্যাখ্যান করে জনহিতকর বাজেট ঘোষনার দাবী জানানো হয় সমাবেশে।  এর আগে একই দাবিতে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিল সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যাবস্থা করে আইনশৃঙ্খলা বাহিনী।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *