মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি জাতীয় রাজনীতি

‘চাকরি না হলেও পেনশন পাবে সবাই’

বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রের সব নাগরিককে পেনশন দেয়া হয়। এই পদ্ধতিকে ‘ইউনিভার্সাল পেনশন’ পদ্ধতি বলা হয়েছে। নাগরিকের দেয়া ভ্যাট, ট্যাক্স বা অন্যান্য অর্থ থেকে এ সুবিধা নিশ্চিত করে সরকার।

এবার বাংলাদেশেও এই পদ্ধতি চালু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে শিগগিরই গঠন করা হবে ‘ইউনিভার্সাল পেনশন অথরিটি’

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ পরিকল্পনার কথা জানান।

এর আগেও ইউনিভার্সাল পেনশনের প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তা এখনও বাস্তবায়ন সম্ভব হয়নি।

জানা গেছে, ইউনিভার্সাল পেনশন পদ্ধতি চালু করতে আরও অন্তত ৩ থেকে ৪ বছর সময় লাগবে। এটি যেন দ্রুত করা যায় এজন্য ‘ইউনিভার্সাল পেনশন অথরিটি’ শিগগিরই গঠন করা হবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24