সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্যের মৃত্যু

সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্যের মৃত্যু

নীলফামারীতে সীমান্তে টহলরত অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক সদস্য। শুক্রবার রাতে ঠাকুর সীমান্তে পশ্চিম ছাতনাই ডাঙ্গাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের নাম কামরুল ইসলাম (৩৫)। আহত ইয়াসিনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামরুল ইসলাম ৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বালাপাড়া কোম্পানি কমান্ডারের আওতায় ঠাকুরগঞ্জ বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার কুলাউড়া উপজেলার চর পাহাড়ি গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাতে ঝড়বৃষ্টির মধ্যে ঠাকুর সীমান্তে পশ্চিম ছাতনাই ডাঙ্গাপাড়া নামক স্থানে নায়েক কামরুল ইসলাম (৬৬৭১৪) ও সৈনিক ইয়াছিন সীমান্তে টহল দিচ্ছিলেন।

রাত সাড়ে ১০টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। এসময় আহত হন ইয়াছিন।

কামরুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *