মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে বাকেরগঞ্জে মসজিদে দ্বন্দ্ব, চুল কেটে মাথায় আলকাতরা ঢালল প্রতিপক্ষ

অনলাইন ডেস্ক:

বরিশালের বাকেরগঞ্জে ইউসুফ আলী নামের এক ব্যবসায়ীকে মারধরের পর তার মাথার চুল কেটে গরম আলকাতরা ঢেলে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার উপজেলার চরামদ্দি ইউনিয়নের কালিদাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার শিকার ইউসুফ আলী কালিদাশিয়া গ্রামের ইয়াকুব আলী হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইউসুফ বলেন, কয়েকদিন আগে মুসল্লিদের বসার সুবিধার কথা চিন্তা করে মসজিদের বারান্দা খুলে রাখার প্রস্তাব দিই। এ প্রস্তাবে সম্মত না হওয়া নিয়ে প্রতিবেশী হোসেন আলী মাস্টারের সঙ্গে আমার বাকবিতণ্ডা হয়।

এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে হোসেনের ছেলে মাসুদ ও দেলোয়ারসহ ৫-৭ জন আমার পথরোধ করে।

এ সময় তারা আমাকে মারধরের পর মাথার চুল কেটে গরম আলকাতরা ঢেলে দেয়। শুধু তাই নয়, আমার সঙ্গে থাকা ৩০ হাজার টাকাও তারা ছিনিয়ে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করে।

এ ব্যাপারে অভিযুক্ত মাসুদ বলেন, ইউসুফ আমার আব্বাকে গালাগাল করেছে। তাকে আব্বার কাছে মাফ চাইতে বলেছিলাম। মাফ না চাওয়ায় তার চুল কেটে আলকাতরা ঢেলে দিয়েছি।

ওসি আবুল কালাম বলেন, শনিবার সন্ধ্যায় মামলা করার জন্য এজাহার দিয়েছে ইউসুফের ছেলে। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে মামলা নিয়ে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official