মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

কুয়াকাটায় বিচ কার্নিভাল ২৭ ও ২৮ জুন

সূর্যোদয় ও সূর্যাস্তের সমুদ্র সৈকত সাগরকন্যা কুয়াকাটায় মহা আয়োজনে সি-বিচ কার্নিভাল আগামী ২৭ ও ২৮ জুন অনুষ্ঠিত হবে।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহযোগিতায় এ মেঘা বিচ কার্নিভাল হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২০ জুন) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে পূর্ব প্রস্তুতি সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক।

পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপত্বিতে সভায় বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইদুল ইসলাম।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হেমায়েত উদ্দিন, জেলা পুলিশের প্রতিনিধি গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাকির হোসেন, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, কুয়াকাটা ও কলাপাড়া পৌর মেয়রসহ সংশ্লিষ্ট সব দফতর ও সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হেমায়েত উদ্দিন জানান, পর্যটন শিল্প বিকাশে ও কুয়াকাটাকে বিশ্বের বুকে তুলে ধরতে সরকারের নানামুখী উদ্যোগের অংশ হিসেবে মেঘা বিচ কার্নিভাল হবে।

তিনি আরও বলেন, কর্মসূচি চলাকালীন জাতীয় পর্যায়ে শিল্পীদের পরিবেশনাসহ থাকবে নান্দনিক আয়োজন। হোটেল-মোটেল ও দর্শনীয় স্থানগুলো সাজবে নতুন সাজে। পর্যটকদের নিরাপত্তা ও সব ব্যবস্থাপনায় এখন থেকেই কাজ শুরু হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official