মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ নারী ও শিশু বরিশাল রাজনীতি স্বাস্থ বার্তা

বরিশাল নগরীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন, বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ

বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ জুন) সকাল সাড়ে ৯টায় নগরের চাঁদমারি কলোনী সংলগ্ন কীর্তনখোলা নদীর বেড়িবাধে এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব ডা. ইসরাইল হোসেন, ইউনিসেফের আঞ্চলিক প্রধান এ এইচ তৌফিত আহমেদ, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মতিউর রহমান, ডা. মো. ফয়সাল, ডা. মঞ্জুরুল আলম শুভ্র, ডা. নাহিদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান, আয়শা তৌহিদা লুনা প্রমুখ।

এদিকে একই সময়ে বরিশাল জেনারেল (সদর) হাস্পাতালে সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জেলা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

বরিশাল সিটি কপোরেশনসহ জেলায় ৩ লাখ ৫৬ হাজার ৪৬৩ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে বরিশাল জেলার ১০ উপজেলায় খাওয়ানো হবে ৩ লাখ ৬ হাজার ৯৬৩ জন ও সিটি এলাকায় ৪৯ হাজার ৫০০ শিশুকে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official