অনলাইন ডেস্ক:
পটুয়াখালীর বাউফলে ৬টি দোনাকান ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে দের থেকে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর নামক এলাকায় এই ঘটনা ঘটে।
জানাগেছে, মিলঘর বাজার উজ্জল মোল্লা গ্যাস এর দোকান, ওয়ালটন ফ্রীজের গোডাউন, খাঁন মটরস, বাবু ওরফে রাসেল এর মা মেডিকেল হল, ডাঃ নবীনের চেম্বার সহ ছয়টি দোকান পুড়ে ছাই হয়েছে। ঘটনার সময় ৬টি দোকানই তালাবদ্ধ ছিল।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, স্থানীয়রা দোকানের ভেতরে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। তাদের ঘটনাস্থলে পৌছাবার আগেই গ্যাসের দোকান থেকে সূত্রপাত ঘটা আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

Leave a Reply