যেভাবে বুঝবেন আপনার প্রোটিনের অভাব

যেভাবে বুঝবেন আপনার প্রোটিনের অভাব

আমাদের শরীর-স্বাস্থ্যের জন্য প্রোটিন একটি অত্যাবশ্যকীয় উপাদান। প্রোটিনের মাত্রা বেড়ে গেলেও যেমন শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়, তেমনই প্রোটিনের ঘাটতি হলেও শরীরে নানা জটিলতার সৃষ্টি হতে পারে। বিশেষ করে শরীরে প্রোটিনের ঘাটতি হলে ত্বক, নখ, চুলের একাধিক সমস্যা দেখা যায়। জেনে নেয়া যাক শরীরে প্রোটিনের ঘাটতি হলে কীভাবে বুঝবেন।

প্রোটিনের অভাবে নখের রং ফ্যাকাসে হয়ে যেতে পারে। নখ দুর্বল ও ভঙ্গুর হয়ে যেতে পারে।

প্রোটিনের অভাবে রক্ত কমে আসে। এর ফলে চোখের চারপাশ অস্বাভাবিক ফুলে যেতে পারে।

প্রোটিনের অভাবে হঠাৎ প্রচুর পরিমাণে চুল ঝরে যায়।

শরীরে প্রোটিনের ঘাটতি হলে লালাগ্রন্থি ফুলে যায়। এর ফলে হঠাৎ গাল, মুখ ফুলে যেতে পারে।

প্রোটিনের অভাবে শরীর দিনের সারা সময়ই ক্লান্ত লাগে। সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে যেতে পারেন। আবার সব সময় ঘুম ঘুম ভাব বা ঝিমুনি ভাবও এর একটি লক্ষণ।

প্রোটিন শরীরে নতুন কোষ তৈরিতে সাহায্য করে। তাই প্রোটিনের ঘাটতি হলে শরীরে পানির আধিক্য দেখা দেয়। ফলে শরীরের বিভিন্ন অংশে অস্বাভাবিক ফোলাভাব তৈরি হয়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *