মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

উত্তাল বঙ্গোপসাগরে ডুবে গেল পটুয়াখালীর ট্রলার, নিখোঁজ ১

নিউজ ডেস্ক :

বৈরী আবহাওয়ায় উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। এ অবস্থায় বঙ্গোপসাগরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জেলেদের একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় রবিন হোসেন (২০) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলে রবিন হোসেনকে উদ্ধারে শনিবার সকাল থেকে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। উত্তাল বঙ্গোপসাগরে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয়। এ সময় ঝড়ে ঢেউয়ের তোড়ে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের মধ্য চরমোন্তাজ গ্রামের সোহরাব প্যাদার মালিকানাধীন এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলার ডুবে যায়। ওই ট্রলার ডুবে রবিন হোসেন নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে রাঙ্গাবালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, উত্তাল বঙ্গোপসাগরে ট্রলার ডুবে রবিন হোসেন নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official