মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ইসলাম জাতীয় রাজনীতি

লালদীঘি মাঠে এরশাদের গায়েবানা জানাজা

নগরীর লালদীঘি মাঠে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে রবিবার বাদ আছর এই গায়েবানা জানাজার নামাজ সম্পন্ন হয়।

নামাজে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ ইয়াকুব। দোয়া পরিচালনা করেন লালদীঘি জামে মসজিদের খতিব মাওলানা নুরুন নবী। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

লালদীঘি মাঠে এরশাদের জানাজায় মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, বিশ্বের মানচিত্রে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন পল্লীবন্ধু এরশাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পল্লীবন্ধু এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম, শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা, সংবিধানে বিসমিল্লাহ সংযোজন, উপজেলা পদ্ধতি প্রবর্তন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সিটি কর্পোরেশন, ২০টি মহকুমাকে ৬৪ জেলায় রুপান্তরিত করা, গুচ্ছগ্রাম, পথকলি ট্রাস্ট, ঔষধনীতি, শিল্পনীতি, শিক্ষানীতি, প্রণয়ন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। এদেশের গরীব, কৃষক, শ্রমিক জনতা চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে পল্লীবন্ধু এরশাদকে।

জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম.এ মতিন, নগর জাতীয় পার্টির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জাপা কেন্দ্রীয় সদস্য অলিউল্লাহ চৌধুরী মাসুদ, নগর জাপা সহ-সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, ওসমান খান, জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জ্যাকি, নুরুল আজিজ সওদাগর, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলভরগী, জহুরুল ইসলাম রেজা, রেজাউল করিম রেজা, যুব সংহতি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিদ্দিকী, নগর যুব সংহতি সভাপতি এস.এম সাইফুল্লাহ সাইফু, সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল বশর সুজন, নগর সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বপন, নগর জাপা নেতা আমিনুল হক আমিন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24