বরিশালে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

বরিশালে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

বরিশালের হিজলা উপজেলায় চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে সুমি আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে উপজেলার হরিনাথপুর-মৌলভিরহাট সড়কের কামারকালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুমি উপজেলার বারইয়া (মেমানিয়া) গ্রামের বাসিন্দা বাবুল রাঢ়ীর কন্যা।

হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, মা রেশমা বেগমের সঙ্গে সুমি অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। পথে উপজেলার কামারখালী ব্রিজের কাছে অটোরিকশাটি পৌঁছালে বিপরিত দিক থেকে আসা অপর একটি অটোরিকশা দেখে তাদের বহনকারী রিকশাটি ব্রেক করে। এতে রেশমার কোলে থেকে সুমি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই শাহজাহান।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *