পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে জেনারেটরের তারে জড়িয়ে শ্রমিককের মৃত্যু

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে জেনারেটরের তারে জড়িয়ে শ্রমিককের মৃত্যু

নিউজ ডেস্ক :

পটুয়াখালীর কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে বালু সরবরাহে নিয়োজিত ড্রেজারের জেনারেটরের তারে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. আলম বেপারী (৫৫)।

বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রাবনাবাদ নদীর তীরে খান-১৫ বালুর ড্রেজারের একটি পাইপ ঝালাই করার সময় পড়ে থাকা বিদ্যুতের তার সড়াতে গিয়ে স্পৃষ্ট হন আলম বেপারী। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলম বেপারীর বাড়ি চাঁদপুর জেলার সুলতানাবাদ ইউনিয়নের হাতিসাট গ্রামে। তার পিতার নাম মৃত মিয়াজ উদ্দিন বেপারী।

কলাপাড়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হবে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *