মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

‘গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না’

‘গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, গুজবে বিভ্রান্ত হবে না’ স্লোগানে বরিশালে গণসচেতনতা সপ্তাহ-২০১৯ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল ৫টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে গণসচেতনতা সপ্তাহের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার শাহাবুদ্দিন খান।

তিনি বলেন, আধুনিক যুগেও গুজবে বিশ্বাস করা কি সম্ভব? যে সেতু মানুষের কল্যাণে নির্মাণ করা হচ্ছে, সেখানে মানুষের জন্য অকল্যাণকর কিছু করতে হবে, সেটা আমরা বিশ্বাস করতে পারি না, সম্ভবও না। বরিশালের মানুষ গুজবে বিশ্বাস করে না। কেউ গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না।

এসময় গণসচেতনতা সপ্তাহজুড়ে পুলিশের কর্মসূচি তুলে ধরে বিএমপি কমিশনার বলেন, আমরা গুজবের মতো খারাপ কাজ প্রতিহত করতে চাই। জনগণ, পুলিশ প্রশাসন, সরকার- সবাই গুজবের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে।

প্রধান অতিথির বক্তব্য শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে গণসচেতনতা সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরের প্রধান প্রধান সড়ক হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official