স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ভিসা পেতে জটিলতা শামির

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ভিসা পেতে জটিলতা শামির

ভারতীয় দলের তারকা পেসার মোহাম্মদ শামির বিরুদ্ধে স্ত্রী হাসিন জাহান ২০১৮ সালে নির্যাতন, শ্লীলতাহানি, খুনের চেষ্টার একাধিক অভিযোগ এনে এফআইআর করেন। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে শামির বিরুদ্ধে আদালতে মামলা চলছে। শামির বিরুদ্ধে চার্জশিটও পেশ হয়।

পুলিশের খাতায় স্ত্রী নির্যাতনের এই অভিযোগ থাকার কারণেই মার্কিন দূতাবাস ভারতীয় স্পিডস্টারের ভিসার আবেদন বাতিল করে দেয়। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের তৎপরতায় অবশ্য ভিসা পাচ্ছেন শামি।

বোর্ড সূত্রে জানা গেছে, ভিসা দেওয়ার আগে পুলিশ ভেরিফিকেশন রেকর্ড অসম্পূর্ণ ছিল। সেকারণেই মার্কিন দূতাবাসের পক্ষ থেকে শামিকে শুরুতে ভিসা দেওয়া হয়নি। ভিসার আবেদন বাতিল হয়ে যাওয়ার পর অবশ্য বিসিসিআই ড্যামেজ কন্ট্রোলে নামে। বোর্ডের পক্ষ থেকে সিইও রাহুল জোহরি চিঠির মাধ্যমে, বিশ্বকাপে শামির প্রতিনিধিত্ব করা থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তার সাফল্যের খতিয়ান তুলে ধরে ভিসা পাওয়ার জন্য আবেদন জানান। সেই সঙ্গে প্রয়োজনীয় আনুসাঙ্গিক ডকুমেন্টসও তুলে দেওয়া হয়।

বিসিসিআইয়ের পক্ষ থেকে চিঠি পেয়ে মার্কিন দূতাবাস পরে অবশ্য শামিকে ভিসা দেওয়ার আপত্তি তুলে নেয়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *