মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

দুর্গত মানুষের পাশে থাকতে হবে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের (এমপি) বলেছেন, বন্যার্তদের পাশে থাকবেন জাতীয় পার্টির প্রতিটি নেতা-কর্মী। জাতীয় পার্টির কর্মীদের যার যা আছে তা নিয়েই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াতে আহ্বান জানান তিনি। তিনি বলেন আমরা হুসেইন মুহম্মদ এরশাদ এর আদর্শের রাজনীতি করি। তিনি আজীবন দুর্গত মানুষের সেবা করে গেছেন, আমরাও এরশাদের মতোই মানুষের সেবা করবো। দুঃস্থ মানুষের পাশে থাকবো।

শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০ টাকা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বাদামেরচর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে তিনি এ কথা বলেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন নদী ভাঙ্গনের মত প্রাকৃতিক সুযোগের কাছে মানুষ অসহায় । তবে পর্যায়ক্রমে নদী ভাঙ্গনরোধে ব্যবস্থা নেবে সরকার।

এ সময় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, মানুষের এমন কষ্টে আমরা বসে থাকতে পারি না। দুর্গত প্রতিটি মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিতে সরকারের প্রতি আহ্বানও জানান জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি ।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি, মেজর (অব.) সোহেল মোহাম্মদ রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24