মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক :

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য নিজেদের ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন তিনি।

মঙ্গলবার আওয়ামী লীগের বিশেষ জরুরি সভায় লন্ডন সফরে থাকা প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সের মাধ্যমে দেশবাসীকে এ আহ্বান জানান।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, বছরের শুরু থেকে গতকাল সোমবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন তিন হাজার ৮৪৭ জন।

এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ৯ হাজার ৭৮২ জন ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া, এ সময় গুজবে কান না দেয়ার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কেউ যদি অন্যায় করে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24