ঝিনাইদহে বিশেষ নলকুপের পানি খেয়ে সব ধরনের রোগ থেকে উদ্ধার

ঝিনাইদহে বিশেষ নলকুপের পানি খেয়ে সব ধরনের রোগ থেকে উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি//জান্নাতুল ফেরদৌস:

ঝিনাইদহ জেলার সদর উপজেলর মধুহাটি ইউনিয়ানের বাজার গোপালপুর গ্রামের এক নলকুপ থেকে পানি খেয়ে সব ধরনের রোগ থেকে মুক্তি পায় এমন বিশ্বাস জনগনের। পানির জন্য সবাই মরিয়া হয়ে উঠছে। কেউ পানি খাচ্ছে কেউ পানি নিয়ে যাচ্ছে আবার কেউ সেখানে বসেেই মাথায় ঢালছে।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনগণ বলছে এই পানি খেয়ে সবার রোগ ভাল হয়ে যাচ্ছে। তাই তারা অনেক দূর থেকে পানি নিতে আসছে। বিশ্বাস ব্যাপারটা মানুষের একান্ত ব্যাক্তিগত। কিন্তু বিশ্বাসের একটা ভিত্তি থাকতে হয়। এসব কথা চিন্তা করে কিছুদিন পর পানি সরবারহ বন্ধ করে দেয় স্থানীয় প্রসাশন। কিন্তু মানুষের ঢল থামেনি।

জানা যায় চলতি বছরের মে মাসে সরকারী বরাদ্ধ থাকায় স্থাপন করা হয় টিউবয়েলটি। স্থাপনের উদ্দেশ্য ছিল মাঠে কাজ করা কৃষকদের পিপাসা নিবরন। কিন্তু সেটা হয়ে গেল হাজারো মানুষের মহাওষুধ।

একসূত্রে জানা যায় এই উপজেলার চেয়ারম্যান এই টিউবয়েলের পানি খেয়ে তার রোগ ভাল হওয়ার পর আরও কিছু লোকের রোগ ভাল হওয়ার পর এ গুজব বাতাসের মত ছড়িয়ে পরে। চেয়ারম্যানকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি ব্যাপারটা এড়িয়ে যান। এমন গুজবে পরিবেশ নষ্ট হচ্ছে ঝিনাইদহ জেলার।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *