মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালের দুর্গাসাগরকে আকর্ষণীয় করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী দূর্গাসাগর দিঘিতে প্যাডেল বোট ছাড়া, ঘাটলা চত্বর সংস্কারসহ টাইলস স্থাপন ও বটমূলের সৌন্দর্ষবর্ধন কাজের শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

আজ শনিবার (১০ই আগস্ট) দুপুরে একর্মসূচীর উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত হালদার, জেলা প্রাণীসম্পদ অফিসার ড. মোঃ নূরুল আলম, বাবুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস, দুর্গাসাগর নাজির মোঃ সাইদুল ইসলামসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।

শুরুতে জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দরা দূর্গাসাগর দিঘিতে সরকারি বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের সহযোগিতায়।

দুইটি প্যাডেল বোট দর্শনার্থীদের জন্য দিঘিতে ছাড়েন পরে দূর্গাসাগরের ঘাটলা চত্বর সংস্কারসহ টাইলস স্থাপন ও বটমূলের সৌন্দর্ষবর্ধন কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। পরে তিনি দুর্গাসাগরকে পর্যটকদের আকর্ষণীয় করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন পাশাপাশি নতুন ভাবে আরও একটি পিকনিক স্পট করার জন্য স্থান নির্বাচন করেন এবং ঈদের পরেই বিভিন্ন উন্নয়ন কাজ শুরু করা হবে বলে তিনি জানান।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official