মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ঢাকা ছাড়লেন জয়শঙ্কর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ঢাকা ছেড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বুধবার (২১ আগস্ট) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।

এক টুইট বার্তায় ড. জয়শঙ্কর বলেন, আমি ঢাকা ত্যাগ করছি। ঢাকা সফরের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে অভ্যর্থনা জানানোয় তাকে ধন্যবাদ। আমাদের সম্পর্ক ইতিবাচকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

হযরত শাহজালাল বিমানবন্দরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। এসময় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও উপস্থিত ছিলেন।

তিন দিনের সফরে গত ১৯ আগস্ট ঢাকায় আসেন এস জয়শঙ্কর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ভারতের বিজেপি সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24