সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন কেসিসি মেয়র

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন কেসিসি মেয়র

খুলনা প্রতিনিধি/ জান্নাতুল ফেরদৌস:

সিটি করপোরেশনের (কেসিসি) মেয়রের গাড়ির সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিটি মেয়র প্রাণে রক্ষা পেয়েছেন। তাঁকে বহনকারী গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ ও চালক বাবু শেখকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আড়ংঘাটা বাইপাস সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম জানান, খুলনা ওয়াসার একটি কাজ পরিদর্শন করতে মেয়র ডুমুরিয়ার শরাফপুর এলাকায় যাচ্ছিলেন। এ সময় সিটি মেয়রের সঙ্গে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ ও মেয়রের দুই গানম্যান ওই গাড়িতে ছিলেন। মেয়রের গাড়িটি নগরীর আড়ংঘাটা বাইপাস মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার মেয়রের পাজেরো গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। এতে মেয়র বা তাঁর সঙ্গীদের কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক ও গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *