পটুয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পা হারালো বৃদ্ধ

পটুয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পা হারালো বৃদ্ধ

নিউজ ডেস্ক ::

পটুয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আব্দুর রশিদ (৬৫) নামের এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার সদর উপজেলার বোতলবুনিয়া নন্দিপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা রাজ্জাক বিশ্বাস জানান, নন্দিপাড়া ব্রিজের পাশে আব্দুর রশিদের গ্যারেজ রয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে সেখানে একটি গাড়ির চাকায় হাওয়া দেয়ার সময় সিলেন্ডার বিস্ফোরিত হয়। এ সময় সিলেন্ডারের মাথার অংশ তার পায়ে লাগে শরীর থেকে পা আলাদা হয়ে যায়। এ সময় অপর পা ও হাতে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।

পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ারউল্লাহ বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *