মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

পটুয়াখালীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

পটুয়াখালীতে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মধ্য ধরান্দির কমলাপুর ইউনিয়নে ও সকালে কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- সদর উপজেলার মধ্য ধরান্দি এলাকার বাসিন্দা শহিদ ইসলামের মেয়ে রিয়া মনি (৬), একই এলাকার আজম আলীর ছেলে হাসান (৫) এবং কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা আবদুর রহমানের ছেলে ফজলুল করিম (২)।

স্থানীয় বাসিন্দা গোলাম আহাদ বলেন, দুপুরে রিয়া ও হাসান খালের পাড়ে খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের দুইজনকে পরস্পরের হাত ধরা অবস্থায় পানিতে ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. মো. গোলাম কিবরিয়া বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই শিশুর মৃত্যু হয়।

এদিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল সহকারী কবির হোসেন বলেন, ফজলুল করিম নামে শিশুটি হাসপাতালে আগেই মারা গেছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official