মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরগুনায় শতাধিক কিশোরকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিলো পুলিশ

বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় রাতে বখাটেদের উৎপাত ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের আড্ডা বন্ধে নিয়মিত অভিযান চালিয়ে এ পর্যন্ত শতাধিক কিশোরকে আটক করেছে পুলিশ।

গত এক সপ্তাহ ধরে চলমান এ অভিযানে প্রায় শতাধিক কিশোর আটক করে মুচলেখা আদায় করে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করে পুলিশ।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিনের নেতৃত্বে প্রতিদিন রাত ৮টা থেকে তিন ঘণ্টা করে এ অভিযান চলছে। উপজেলার সব কয়টি ইউনিয়নসহ পৌর শহরের নতুন বাজার ব্রিজ, তালতলাবাস টার্মিনাল, স্টেডিয়াম এলাকা, কলেজ এলাকা, পাইকপাড়া, নতুন বাজার, বড় বাজার, ও শহরের বিভিন্ন ওলি-গলিতে এই অভিযান চালায় পুলিশ।

কিশোর গ্যাং, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ করা ও শিক্ষার্থীদের সন্ধ্যার পর পড়ার টেবিলে রাখার জন্যই এ অভিযান পরিচালনা করা হয় বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

অভিযান অব্যহত থাকবে জানিয়ে ওসি বলেন, অভিযানে কিশোরদেরকে আটকের পর অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া নিয়মিত সব স্কুলে গিয়ে শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সিলিং করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official