বরিশালে আর্য্য বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা

বরিশালে আর্য্য বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ::

বরিশাল নগরীর পলাশপুর এলাকায় আর্য্য বেকারীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকেল ৫ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, অভিযান পরিচালনাকালে বেকারীর ভিতরের পরিবেশ নোংরা, বিভিন্ন পণ্যের গায়ে ওজন উল্লেখ না করা এবং নতুন চিপস উৎপাদন করে কোন রকম পরীক্ষা বা লাইসেন্স ছাড়া বিএসটিআই’র লোগো ব্যবহার করায় তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযান পরিচালনায় সহায়তা করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. মাহফুজুর রহমান এবং পুলিশের এসআই মামুন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *