মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

বরিশালগামী নৈশ কোচ-ট্রাক সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

রডবোঝাই ট্রাকের সঙ্গে বরিশালগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশের সুবেদারসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত সুবেদার আব্দুর রশিদ (৪৫), পিরোজপুরের নাজিরপুর উপজেলার রাজলক্ষ্মী গ্রামের নারায়ণ হাওলাদারের ছেলে বিজন হাওলাদার (২৩), একই উপজেলার পাতিলাখালী গ্রামের নূর ইসলামের ছেলে রাসেল (২২) ও ছোট আমতলী গ্রামের দশরত মন্ডলের ছেলে কমল মন্ডল (২৪)।

ভাঙ্গা হাইাওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান সাংবাদিকদের জানান, চাকা পাংচার হয়ে রড বোঝাই একটি ট্রাক সোনাশুরে হাইওয়ের পাশে দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ইমাদ পরিবহনের একটি নৈশ কোচ ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত ও অন্তত ১৫ জন আহত হন। পরে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত সুবেদার আব্দুর রশিদ (৪৫) নিহত হন।

তিনি আরও জানান, হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও গ্রামবাসী হতাহতদের উদ্ধার করে। আহত ১৫ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে আশঙ্কাকাজনক অবস্থায় দুইজনকে খুলনা পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official