মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ ধর্ম প্রশাসন বরিশাল

বরিশালে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে।কঠোর অবস্থানে প্রশাসন

হাতে গোনা কয়েকদিন পরেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজার প্রস্তুতি প্রায় শেষ পর্যয়ে। এই পূজাকে ঘিরে বরিশাল নগরীর পূজা মন্ডপগুলো সাজানো হচ্ছে নানান সাজে। মন্ডপগুলোর কোথাও চলছে মাটির কাজ আবার কোথাও রংয়ের কাজ। আর যতদিন ঘনিয়ে আসছে ততই সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

বিএম কলেজের শিক্ষার্থী অনামিকা রায় বলেন, আমরা ১ বছর ধরে অপেক্ষা করছি, কখন মা আসবে। মায়ের আগমনের জন্যই এই প্রস্তুতি চলছে।

নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা অঙ্কুর চৌধুরী বলেন, পূজা উপলক্ষে আমাদের প্রত্যাশা, পূজাটা যেন সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন এবং সবাইকে নিয়ে আনন্দ করতে পারি।

এদিকে পূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব যেন না ছড়াতে পারে তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছে পূজা উদযাপন কমিটি।

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা অপপ্রচার চালিয়ে পূজার ক্ষতি করার চেষ্ট করা হয়। প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, তারা যেন এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। এদিকে পুলিশ বলছে পূজা নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মো. শাহাবুদ্দিন খান বলেন, আমাদের ৩ হাজারের বেশি পুলিশ সদস্য এবং ১১ হাজারের বেশি আনসার সদস্য নিয়োজিত থাকবেন। প্রতিবারের মতো সবগুলো মন্ডপগুলোকে পুলিশি নিরাপত্তার আওতায় নিয়ে আসব।

এ বছর বরিশাল মহানগরে ৭৩টি ও জেলায় ৫২৯টি মন্ডপ তৈরি করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official