ঝালকাঠিতে শেখ হাসিনার জন্মদিন পালিত।

ঝালকাঠিতে শেখ হাসিনার জন্মদিন পালিত।

ঝালকাঠী প্রতিনিধি// আরিফুর রহমান আরিফ :

দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন আজ শনিবার । শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনটি উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার বিকেলে ঝালকাঠি দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে জেলা যুবলীগ। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা যুবলীগনেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন।এছাড়া আওয়ামীলীগ যুবলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *