বরিশালে পাইকারি বাজারে পেঁয়াজের কেজি ৭০, খুচরো বাজারে ৭৫ টাকা

বরিশালে পাইকারি বাজারে পেঁয়াজের কেজি ৭০, খুচরো বাজারে ৭৫ টাকা

রাতুল হোসেন রায়হান ::

বরিশালে পাইকারি বাজারে পেঁয়াজ কেজি প্রতি ৭০ টাকায় আর খুচরো বাজারে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার (০৪) অক্টোবর বরিশাল নগরের পাইকার ও খুচরো বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা এমনটাই জানিয়েছেন।

আবার বাজার মনিটরিং কার্যক্রমেও এমনটাই দেখতে পেয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। বরিশাল সিটি করপোরেশেনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক বলেন, র‌্যাব-৮ ও সিটি করপোরেশনের সহযোগীয়তায় জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে নগরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরা খাতুন ও ফারজানা আক্তারের নেতৃত্বে র‌্যাব-৮ এর কর্মকর্তা ক্যাপ্টেন খালেদ মাহামুদের উপস্থিতিতে নগরের হাটখোলা এলাকার পেঁয়াজ পট্টিতে অভিযান চালানো হয়। এসময় পাইকারি বাজারে পেঁয়াজের দর কেজি প্রতি ৭০ টাকা ও খুচরো বাজারে ৭৫ টাকা দর লক্ষ্য করা গেছে।

তেমন কোথাও কোন অসঙ্গতি পাওয়া যায়নি, বিক্রি না করে মজুদ করে রাখার খবরও পাওয়া যায়নি। পরে নগরের পোর্ট রোড এলাকায় অভিযান চালিয়ে ভোলা হোটেলকে ৫ হাজার ও বিশ্বাস ভাইয়ের হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *