খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

খুলনা প্রতিনিধি//জান্নাতুল ফেরদৌস:

ট্যাংকলরীর ২ শ্রমিকের মামলা প্রত্যাহারের দাবিতে খুলনায় ট্যাংকলরী ধর্মঘট কর্মসূচী প্রত্যাাহার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে খুলনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে ট্যাংকলরী মালিক ও শ্রমিক নেতাদের বৈঠকের পর শ্রমিক নেতারা তাদের কর্মসূচী প্রত্যাহার করেন। ফলে দু’দিন পর গতকাল বেলা ১১টা থেকে নগরীর খালিপুরস্থ কাশিপুর এলাকায় পদ্মা, মেঘনা ও যমুনা জ্বালানী তেল ডিপোতে ট্যাংকলরীতে তেল লোড শুরু হয়। ট্যাংকলরী শ্রমিক আন্দোলন নিরসনের লক্ষ্যে গতকাল শুক্রবার সকাল ৯টায় খুলনা সাকির্ট হাউজে মালিক, শ্রমিকদের সাথে জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন, জ্বালানী তেল মালিক সংগঠনের নেতা শেখ ফরহাদ হোসেন, আলহাজ্ব হাবিবুর রহমান, ট্যাংকলরী শ্রমিক নেতা মোঃ নূরুল ইসলাম ও আলী আজিম। বৈঠকে কেএমপির আড়ংঘাটা থানায় দু’শ্রমিকের বিরুদ্ধে মামলাটি আইনগত ভাবে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক। ওই প্রতিশ্রুতিতে ট্যাংকলরী মালিক ও শ্রমিক নেতারা সংগঠনের কাশিপুরস্থ কার্যালয়ে এক আলোচনা সভায় ট্যাকলরী ধর্মঘট প্রত্যাহারের ঘোষনা দেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *