পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মী নিহত

পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মী নিহত

পটুয়াখালীর বাউফল উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে মো. মাহিন চৌকিদার (১৬) নামের এক ছাত্রলীগ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাধবপুর বাজারের উত্তর পাশে খোকা হাওলাদারের বাড়ির সামনে কাশিপুর-বগা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, মাহিন জেলা ছাত্রলীগের সদস্য। মাহিন পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের ভুরিয়া গ্রামের মো. নাসির উদ্দিন চৌকিদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দ্রুতগতির দুটি মোটরসাইকেল গতকাল কাশিপুর থেকে বগার দিকে যাচ্ছিল। রাত সাড়ে আটটার দিকে খোকা হাওলাদার বাড়ির সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশে ডোবায় পড়ে যায়। স্থানীয় লোকজন মোটরসাইকেল আরোহী মাহিনকে অচেতন অবস্থায় এবং চালক শিমুলকে (২৫) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। তাঁদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন। মাহিন ও শিমুল সম্পর্কে চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি অপর মোটরসাইকেলটিকে ধাওয়া করছিল। প্রতিযোগিতা করতে গিয়েই দুর্ঘটনা ঘটে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বরিশালটাইমসকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই দুজনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *