বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত
বাবুগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিবা (৬) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রহমতপুর-মীরগঞ্জ সড়কের বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিবা বাবুগঞ্জ বন্দরের লিটু খানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুল ছুটি হলে প্লে ক্লাসের শিক্ষার্থী তিবা তার মায়ের হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিল। এসময় মীরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তিবা রাস্তায় ছিটকে পড়ে।
এতে মাথায় গুরুতর আঘাত লেগে রক্তক্ষরণ শুরু হলে অজ্ঞান হয়ে যায় তিবা। এসময় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। তবে মাথায় গুরুতর আঘাত লেগে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে বেলা ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায় তিবা।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক ইজিবাইক আটক করেছেন বাবুগঞ্জ থানার ওসি মোঃ মিজানুর রহমান। তবে পুলিশ পৌঁছার আগেই চালক পালিয়ে যায়। পরে ইজিবাইকটা জব্দ করে থানায় নিয়েছে বাবুগঞ্জ থানা পুলিশ।
banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *