বরিশালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

বরিশালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’র আঘাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনা খাবার, নগদ টাকা ও টেউটিন বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সকালে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে শুকনা খাবার,  টেউটিন ও নগদ টাকা বিতরণ করেন বরিশাল ৪ (মেহেন্দিগঞ্জ ও হিজলা) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এমপি ও জেলা প্রশাসক বরিশাল এস. এম অজিয়র রহমান।

এসময় মেহেন্দিগঞ্জ উপজেলা ১৫ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৬ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকার চেক এবং প্রতিটি পরিবারকে ২ বান করে ঢেউটিন প্রদান করা হয়। এবং সমাজসেবার পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া ২ শত প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।

এদিকে বিকাল ৩ টায় হিজলা উপজেলায় ১২ টি পরিবারের মাঝে শুকনাখাবার, ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। এসময় ১২ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৬ হাজার টাকা করে চেক এবং প্রতিটি পরিবারকে ২ বান করে ঢেউটিন প্রদান করা হয়। এছাড়া ২ শত প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, হিজলা ও অতিরিক্ত দায়িত্ব মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ, জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ কে এম মাহফুজুর রহমান লিটন, হিজলা উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালি, পৌর মেয়র মোঃ কামাল উদ্দিন খান, মেহেন্দিগঞ্জ উপজেলা পিআইও মুজাহিদুল ইসলাম, হিজলা উপজেলা পিআইও আবেদ হোসেন, উভয় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরাসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিতরণের পূর্বে অতিথিরা ঘুর্ণিঝড় বুলবুলসহ ঘুর্ণিঝড়ের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

বরিশাল জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলায় ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার, ঢেউটিন, আর্থিক সহায়তার চেক প্রদান করা অব্যাহত থাকবে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *