বরিশালে ভোক্তা অধিকারের অভিযান

অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকরভাবে ফ্রিজে কাঁচা মাংস ও কাঁচা মাছের সঙ্গে মুরগির গ্রিল সংরক্ষণের দায়ে বরিশাল নগরীর চৌমাথা এলাকার মুসলিম সুইটস অ্যান্ড রেস্তোরাঁকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া বিশেষ ধরনের ঠোঙার মাধ্যমে ওজনে কম দেয়ায় নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকার ২টি ফল দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোক্তা সংরক্ষণ অধিদফতর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় ভেজাল বিরোধী এই অভিযান চালানো হয়। এতে সহায়তা করেন পুলিশ সদস্যরা। ভোক্তা সংরক্ষণ অধিদফতর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *