সাদিকের জয়ে যৌবন ফিরে পেল বরিশাল মহানগর আওয়ামী লীগ!

বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে একেএম জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সাধারণ সম্পাদক হওয়ায় খুশির জোয়ারে ভাসছে বরিশাল মহানগর আওয়ামী লীগ।\

আওয়ামী লীগ নেতারাও এ জয়ে অনেক খুশি। তাদের বিজয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন হাজারো নেতাকর্মীরা। মহল্লায় মহল্লায় চলছে মিষ্টি বিতরণের ধুম। সকলের মনে বইছে খুশির আমেজ।

এদিকে নগরীর বিভিন্ন এলাকায় বোমা ফাটিয়ে ও তারাবাতির আলোর জলকানিতে এ খুশির জানান দিচ্ছে নেতাকর্মীরা।

নেতাকর্মীরা বলেন, সাদিক আবদুল্লাহ‘র জয়ে আমরা সোনায় সোহাগা। বরিশাল মহানগর আওয়ামী লীগ যেন আবার যৌবন ফিরে পেল।

বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেয়া পর থেকে মহানগর আওয়ামী লীগের বিচ্ছিন্ন নেতাকর্মীদের একত্রিত করে বরিশালকে আওয়ামী লীগের দূর্গ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এরপর ২০১৮ সালে ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে নগর পিতা হিসেবে আসীন হয়ে সিটি কর্পোরেশনের ৩০টি ওয়র্ডের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সু-সংগঠিত করার পাশাপাশি দলের কান্ডারী হিসেবে সর্বস্থরে বেশ সুনাম অর্জন করেন। এবং নেতাকর্মীদের একত্রিত করে তার রাজনৈতিক হাত আরো শক্তি করে।

এক সময় বরিশালকে বিএনপির ঘাটি হিসেবে পরিচিত ছিলো। যা এখন মেয়র সাদিক আবদুল্লাহর বদৌলতে আওয়ামী লীগের দূর্গে পরিণত হয়েছে। আর এই জনপ্রিয়তাই আজ মেয়র সাদিক আবদুল্লাহকে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়ী হতে বড় পুঁজি হিসেবে কাজ করেছে।

এ দিকে বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে করা হয় ওয়ার্ড ভিত্তিক সম্মেলন। ২০ অক্টোবর থেকে শুরু হওয়া এই সম্মেলন কোনো বাধা-বিপত্তি কিংবা অপ্রীতিকর ঘটনা ছাড়াই ২৮ দিনের মাথায় গত ১৫ নভেম্বর শেষ হয়। আর এবারই প্রথম ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে সভাপতি ও সম্পাদকের পদে যারা রয়েছেন তারা যেমন নতুন, তেমনি সম্পাদক পদপ্রাপ্তদের মধ্যে বেশির ভাগই তরুণ, যা নিয়ে তৃণমূলের কর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন, পাশাপাশি গঠিত কমিটি নিয়ে কোনো ক্ষোভ বা প্রতিক্রিয়া দেখা যায়নি।

এছাড়া বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ রাত দিন পরিশ্রম করে গেছেন। ত্রি বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ পরিশ্রমের প্রশংসা করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *