বঙ্গবন্ধু পরিষদের সভায় মহানগর আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন

বঙ্গবন্ধু পরিষদের সভায় মহানগর আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন

বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগর কমিটির এক সভা সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সমীরকৃষ্ণ বণিকের সভাপতিত্বে সভায় বক্তারা ৮ ডিসেম্বর বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর সভাপতি ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক অঅবদুল­াহ সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সভায় বক্তারা আশা প্রকাশ করে বলেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র্য সন্ত্রাস ও দূণীর্তিমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।

সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সহ-সভাপতি আবদুস সালাম, শহীদুল ইসলঅম মন্টু, ডা. শেখ হুমায়ন কবির, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুরান চন্দ্র চক্রবর্তী, মোঃ ইউনুস প্রমুখ বক্তব্য রাখেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *