মিন্নির জামিন বাতিলের শুনানি আবারও পেছাল

মিন্নির জামিন বাতিলের শুনানি আবারও পেছাল

অনলাইন ডেস্ক :: আবারও পেছাল বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদনের শুনানি। রাষ্ট্রপক্ষের আবেদনের জন্য মিন্নির জামিন বাতিল আবেদনের শুনানির তারিখ পিছিয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মাহবুবুল বারী আসলাম।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, গত ৮ জানুয়ারি মিন্নির জামিন বাতিলের জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরপর মিন্নির জামিন কেন বাতিল হবে না জানতে চেয়ে আসামিপক্ষকে কারণ দর্শাতে বলা হয়। গত ১৫ জানুয়ারি কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব আদালতে দাখিল করা হয়।

ওই দিন মিন্নির জামিন বাতিল আবেদনের শুনানির জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। আজ রোববার (২৬ জানুয়ারি) মিন্নির জামিন বাতিল আবেদনের শুনানির জন্য সময় চায় রাষ্ট্রপক্ষ। পরে আগামী ২ ফেব্রুয়ারি শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত।

এ বিষয়ে রিফাত হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী মুজিবুল হক কিসলু বলেন, রোববার মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে তিন সাক্ষীর সাক্ষ্য দেয়ার কথা ছিল। কিন্তু এক সাক্ষী সৌদিআরব থাকায় দুজনের সাক্ষ্য নিয়েছেন আদালত। মিন্নির জামিন বাতিল আবেদনের শুনানির জন্য আগামী ২ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছেন আদালত।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *